গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ মোঃ রাসেল শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে গোবিন্দগঞ্জ থানার কোচাশহর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি রেইডিং টিম কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের আসামি মোঃ রাসেল শেখের বাড়ী বসতঘরে অভিযান চালায়।অভিযানে উপস্থিত স্থানীয় সাক্ষী ও পুলিশ সদস্যদের সামনে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর পলিথিনে মোড়ানো ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থল থেকেই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামত থেকে ০.৫ গ্রাম হেরোইন রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংগ্রহ করে বিধি মোতাবেক সিলগালা করা হয়েছে।
পরে আসামি ও জব্দকৃত আলামতসহ রেইডিং টিম গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(খ) অনুযায়ী গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান,থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গাইব্ন্ধা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পুলিশ পরির্দশক জুয়েল জানান,মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার পক্ষ থেকে তদন্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.