বগুড়া সদরে বিয়ের আশ্বাসে তরুণীকে বাড়িতে রাখার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর পাকুড়তলা গ্রামে বিয়ের আশ্বাসে এক তরুণীকে বাড়িতে রাখার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আঃ মোমিন (আবুল হোসেনের পুত্র) স্থানীয়ভাবে একটি বাসের সুপারভাইজার হিসেবে পরিচিত।
প্রাপ্ত তথ্যমতে, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বাসিন্দা বর্ষা নামের ওই তরুণী প্রায় ৬–৭ দিন আগে আঃ মোমিনের সঙ্গে বগুড়ায় এসে তার বাড়িতে অবস্থান করছিলেন। প্রথমদিকে তাকে আত্মীয় পরিচয়ে রাখা হলেও পরবর্তীতে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এবং শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয়দের দাবি, ঘটনার একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন প্রভাবশালী আত্মীয়-স্বজনকে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বিষয়টি পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ তরুণী ও অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি সামাজিক ও নৈতিক দিক থেকে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.