সিলেটের জাফলংয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃ ত্যু
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মামার দোকান-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশু (৭) ওসমানীনগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তারা জাফলং এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই শিশু রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় হঠাৎ করে এসে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার আব্দুল হান্নান |
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.