বাউফল আদাবাড়িয়া ইউনিয়নে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লা*শ উদ্ধার।
রিয়াজ উদ্দিন ক্রাইম রিপোর্টার বাংলাদেশ।
বাউফল আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় শাকিল মৃধা (২৭)নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা মৃত্যু সেবাহান মৃধা।আদাবাড়িয়া ইউনিয়নে মিলঘর তার বাড়ী।আজ সোমবার (১৬ফেব্রয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে জনগন দেখে পুলিশকে খবর দেন।বাউফল থানার পুলিশ শাকিলের লাশ উদ্ধার করেন।
শাকিল মৃধা মিলঘর এলাকায় ঢাকাগামী বাস কাউন্টারের টিকিট কাটত।রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। একদিন পরে শাকিলের দেখা মিলল ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে একটি পুকুরে।পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
লাশের হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে হাত-পা ও মুখ বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
স্হানীয় সুএে জানায় শাকিল মৃধা বাস কাউন্টারের টিকিট কাটলেও তিনি ছিলেন মাদকাসক্ত।
স্হানীয় জনগণ দাবী করেন অতিদ্রুত এই হত্যাকারিদের আইনের আওতায় আনা হোক।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.