বগুড়া শিবগঞ্জে নির্বাচনী অফিস ভাঙচুর ও মারপিটের ঘটনায় মামলা দায়ের।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
গত ৮ ফেব্রুয়ারী২৬(রবিবার)রাতে বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের শিহালী ফকির পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসে জামায়াত-শিবিরের একদল নির্বাচনী কর্মী কর্তৃক হামলা,ভাঙচুর ও পাহারাদারকে মারপিটের ঘটনার অভিযোগ উঠেছে।
থানা সূত্রে জানা যায়,মোঃ আক্কাস আলী ওরফে আকাশ(৪০)গত ৮ই ফেব্রুয়ারি২৬ দিবাগত রাতে বিএনপির নির্বাচনে অফিস পাহারা দিচ্ছিলেন এমন সময় আনুমানিক রাত ১০ ঘটিকায় জামাত-শিবিরের একদল কর্মী অফিসে হামলা, ভাঙচুর ও পাহারাদার আক্কাস আলীকে মারপিট করে।বাদী আক্কাস আলী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন যে,১ নং আসামী মোঃ জাহিদুল মন্ডল (৪৫), পিতা মৃত বিনসের মন্ডল,২ নং আসামী মোহাম্মদ বারিক ফকির (৫০) পিতা মৃত জব্বার আলী ফকির,৩ নং আসামী মোহাম্মদ সাইদুল ইসলাম (৩৮),পিতা মোঃ নজরুল ইসলাম সর্ব সাং থানা শিবগঞ্জ। ৪ নং মোঃ চান মিয়া (৪৮), পিতা মৃত রইস উদ্দিন, ৫ নং আসামী মোঃ ফারুক পিতা অজ্ঞাত উভয়ের সাং শিহালী উত্তরপাড়া সর্ব সাং শিবগঞ্জ।অভিযুক্ত আসামীগণ অফিসে ভাঙচুর শুরু করলে আমি তাদেরকে বাধা প্রদান করি এ সময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিটসহ গুরুতর আহত করে এবং অফিসে থাকা চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কিন্তু অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।চিকিৎসা শেষে আমি নিজে বাদী হয়ে আজ ১৪ফেব্রুয়ারি(শনিবার)দুপুরে শিবগঞ্জ থানায় হাজির হয়ে মামলা দায়ের করিলাম।তার দাবি রাজনীতিতে মতানৈক্য-মতপার্থক্য থাকতেই পারে কিন্তু কি কারণে আমাকে এভাবে মারপিট করা হলো এর সুষ্ঠু বিচার আমি চাই।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি জানান আমরা মামলার সুস্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.