ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বক্তব্য পত্রিকা ও লিফলেটের মাধ্যমে প্রচার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ।
দেশে একটি অনির্বাচিত সরকারের চেয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে অধিকার আদায়ের গণআন্দোলন গড়ে তোলার জন্য তুলনামূলক সহজ হয়।
সেই কারণে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের সময় ও গনঅভ্যুত্থানের পর একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করে এসেছে।
এবং নির্বাচনী সকল অসাংবিধানিক বিধি বিধান বাতিল করে সকলের জন্য সমান সুযোগ তৈরি করার আহবান জানিয়ে এসেছে।
কিন্তু আপনারা দেখেছেন দল রেজিষ্ট্রেশন প্রথা,জামানত বৃদ্ধি ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে এক শতাংশের টিপ/ স্বাক্ষর সংগ্রহের নিয়ম বহাল রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট দেয়ার কথা গোপন ব্যালটে,কিন্তু কোনো প্রার্থীর পক্ষে আগাম স্বাক্ষর দিলে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন হয়। তাছাড়া জামানত বৃদ্ধির জন্য আর্থিক কারণেই আমাদের দেশের কৃষক, শ্রমিক,নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ৯০ ভাগ মানুষ ভোটে দাড়াতে পারবে না।
আমরা সকল অগণতান্ত্রিক বিধি বিধান বাতিলের আহবান জানাই।
ভোটের আগে ও পরে জনগণের সকল গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.