লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামে চাটখীল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুসের দেওয়া বাঁশের বেড়ায় এক মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে একটি পরিবার। অভিযোগ রয়েছে, বসতঘরের সামনের চলাচলের পথ বন্ধ করে জায়গা দখল করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারকে মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী ভ্যানচালক কামাল হোসেন জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত জায়গায় প্রায় ২৫ বছর ধরে বসবাস করলেও দেড় মাস আগে জোরপূর্বক বেড়া দিয়ে তার ঘরের সামনের পথ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে স্ত্রী-সন্তান নিয়ে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। একই ধরনের অভিযোগ করেছেন প্রতিবেশী নুরু মিয়াও।
স্থানীয়দের দাবি, পুলিশ সদস্য হওয়ায় আবদুল কুদ্দুসের ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে বা সমাধানে এগিয়ে আসছেন না। এ বিষয়ে এএসআই আবদুল কুদ্দুস মন্তব্য করতে রাজি হননি। রামগঞ্জ থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#রামগঞ্জ
#লক্ষ্মীপুর
#রামগঞ্জ_সংবাদ
#স্থানীয়_সংবাদ
#পুলিশের_বিরুদ্ধে_অভিযোগ
#এএসআই
#জায়গা_দখল
#বসতঘর_অবরুদ্ধ
#ন্যায়বিচার
#মানবিক_সংবাদ
#বাংলাদেশ_সংবাদ
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.