শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল সহ যুবক আটক
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্র রাখার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর) এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মনসুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটক আতিকুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.