স্বৈরাচার আওয়ামী সমর্থক বিদেশ ফেরত আজম উল্যার ছেলে টুনু এখন বি এন পির বড় নেতা
নিজস্ব প্রতিবেদক :::
সিলেট জেলার বালাগন্জ উপজেলার পূর্ব পৈলনপুরের বিদেশ ফেরত টুনু মিয়া
পিতা: আজম উল্ল্যা,সাং-জালালপুর
১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের এখন বি এন পির বড় নেতা। আজম উল্যার ছেলে টুনু বিগত দিনে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগের বালাগন্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এর ঘনিষ্ঠজন ও সহযোগী ছিলেন। ইদানীং টুনু দেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে টাকার বিনিময়ে নেতা হওয়ার লোভে দেশে এসে নিজেকে জাহির করতে মরিয়া। কিন্তু স্থানীয় এলাকাবাসী বলেন, টুনুর ফেইসবুক ঘাটলে দেখা যায় বিগত দিনে দেশে আসলে আওয়ামীলীগের সকল প্রচার প্রসারে ব্যাস্থ থাকতেন ।টুনু ঝুপ বুঝে কুপ মারেন তিনি যখন যে দলের পাল্লা ভারী তাদের সাথে গোপনে আঁতাত করে চলেছে। যদিও আওয়ামীলীগ বা বি এন পি কোন দলেই জায়গা নেই এমন চামচামী করা লোকের। এবার দলে সুবিধা করতে না পেরে দলের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে বাংলাদেশ জামাআতে ইসলামীতে যোগদানের কথা শুনা যায়, বিশ্বস্থ সূত্রে খবর পাওয়া যায় যে, টুনু খুব শীঘ্রই বাংলাদেশ জামাআতে ইসলামীতে যোগ দিতে যুব জামাআতের শীর্ষ পর্যায়ের এক নেতার সাথে কথা হয়েছে তার। এই খবরটি এলাকায় জানাজানি হলে, টুনু দলের স্থানীয় নেতৃবৃন্দকে দোষারুপ করছেন এবং দলের ত্যাগী নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করেছেন এই সর্বদলীয় নেতা টুনু ওরফে চামচা টুনু। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আজম উল্লার ছেলে টুনু স্পেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিতর্কিত এই স্পেন প্রবাসী টুনুর বিষয়ে এলাকার অনেক সাধারণ ভোটাররা বলেন, সে দেশে এসে টাকা ও গায়ের জোরে মানুষের সাথে খারাপ আচরণ করতেছে, এমন আচরণে সিলেট - ৩ (দক্ষিণসুরমা,বালাগন্জ,
ফেঞ্চুগঞ্জ) এর প্রার্থী এম এ মালেক সাহেব এর আসনে টুনুর নির্বাচনী সেন্টারে ভরাডুবীর সম্ভাবনা রয়েছে। টুনুর মতো লোকের দলীয় পরিচয় হলো যখন যে দলের অবস্থান ভাল অর্থ্যাৎ যে দলের পাল্লা ভারী সে দলের নেতৃবৃন্দদের সাথে ছবি তুলে মিডিয়ায় বা তার আইডিতে প্রচার করা, তাই এরই ধারাবাহিকতায় ইদানিং তিনি এম মালেক এর সাথে ছবি আর প্রচারনা বাড়িয়ে দিয়েছেন। তাই দলীয় লোকদের কে সতর্ক থাকার আহবান জানান অনেক বি এন পি পন্থী স্থানীয় ভোটার। টুনুর মতো ছদ্মবেশী লোকদের কে সরিয়ে না রাখলে এই আসনে পরাজয় নিশ্চিত বলে ধারনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.