দশমিনা-গলাচিপা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন!
এই এম নুর নবী, জেলা প্রতিনিধি পটুয়াখালী
দীর্ঘ দিনের রাজনৈতিক টানাপোড়েনের পর পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠি অনুযায়ী, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্দিক আহম্মেদ মোল্লা এবং আলহাজ শাহ আলম শানু সিকদারকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ গোলাম মোস্তফাকে এবং আলতাফ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম খান এবং সদস্য সচিব করা হয়েছে সাহেব আলী মাতব্বরকে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি জানান,
আমি বিষয়টি শুনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তবে এখনো কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গত ১৭ জানুয়ারি দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। ওই সিদ্ধান্তের পর থেকেই এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ও কৌতূহল তৈরি হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই আংশিক আহ্বায়ক কমিটির মাধ্যমে দ্রুত সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে মাঠ পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.