চার মামলায় পলাতক থেকেও
বে-পরোয়া 'ডেভিল' শাহানা
মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় প্রধান সিলেট বিভাগ থেকেঃ
দেশজুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধ। কিন্তু সিলেট মহানগর আওয়ামী লীগের সার্বিক কর্মকাণ্ড এখনও চলমান রয়েছে।
সিলেট মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর 'ডেভিল' শাহানা বেগমের হাওয়া পাড়াস্থ দিশারী ৭০ নং বাসাকে কেন্দ্র করে এ কার্যক্রম চালানো হচ্ছে।
এখানে মহিলা লীগের নেত্রী ও ডেভিলরা সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক সভা ও বৈঠক করেন।
সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচি পালনের শলা পরামর্শও করেন তারা। মহিলা লীগকে আরো বিস্তৃত ও সুসংগঠিত করতে বিভিন্ন পরিকল্পনাও হাতে নেওয়া হয় শাহানার বাসায় বসে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
শাহানা বেগমের অতি ঘনিষ্ট দিশারী ২৩ নং বাসার সুমন আহমদ ও দিশারী ২৪ নং বাসার আবুবকর হিরণসহ কয়েকজন মহিলা লীগের সভা বৈঠকের সার্বিক আয়োজন ও তত্বাবধান করে থাকেন।
সূত্রে প্রকাশ, ৫ বারের সাবেক মহিলা কাউন্সিলর শাহানা বেগমের রয়েছে স্থানীয় একটি দুর্ধষ সন্ত্রাসী চক্র।
এ চক্রের মাধ্যমে তিনি চাঁদাবাজি ও দখলবাজি পরিচালনা করিয়ে থাকেন।
স্বৈরাচার সরকার আমলে হাওয়াপাড়া মসজিদে একটি দেকানকোটা তিনি দখল করে নিলে অদ্যাবধি সেই দোকান তার দখলে রয়েছে এবং দেকানের ভাড়া তিনি ভোগ করছেন।
অভিযেগে রয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হওয়ার পর সিসিকে ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নাম করে ২৫ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন শাহানা। পরে চাকরি দিতে না পেরে টাকাও ফেরত দিচ্ছেন না।
জুলাই আন্দেলনসহ বিভিন্ন ঘটনায় শাহানার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।
এসব মামলায় পলাতক থাকলে অজ্ঞাত কারণে তাকে ধরছেনা পুলিশ।
ফলে শাহানা বেগম নির্দিধায় তার সাংগঠনিক ও সরকার বিরোধী কার্যক্রম এবং দখল বাণিজ্য অব্যাহত রেখে চলেছেন।
কয়েকজন বিএনপি নেতার শেল্টারে তিনি নিরাপদে দলীয় নিষিদ্ধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে প্রকাশ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.