গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস থেকে ৫ কেজি গাঁজাসহ সাদেক হোসাইন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদেক হোসাইন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার জাফর আলমের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তাহসিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশির সময় রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে কালো রঙের হাত ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি সাদেক হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
এসআই তাহসিনুর রহমান জানান, আজ দুপুরে আতাউল্যাহ স্পেশাল নামের একটি বাস থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক হোসাইন স্বীকার করেছে, সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে গাঁজাগুলো কিনে নাটোরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। তার টিকিট যাচাই করেও দেখা গেছে, সে কুড়িগ্রাম থেকে নাটোর যাচ্ছিলো।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.