অভয়নগরে অর্থের বিনিময়ে ব্ল্যাংক নাগরিক সনদ বিক্রির অভিযোগ সাবেক এক চেয়ারম্যানের বিরুদ্ধে।।।।
নওয়াসাড়া অফিস।। অভয়নগর ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ-পত্র বিক্রির অভিযোগ উঠেছে এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে সে এলাকার বিভিন্ন মানুষের কাছে ব্ল্যাংক সনদ প্রদান করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। আ'লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যানের কর্মকান্ডটি প্রকাশ ঘটেছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত সাবেক এক চেয়ারম্যান অর্থের বিনিময়ে নাগরিক সনদ সরবরাহ করছে। বিভিন্ন সময়ে মানুষের প্রয়োজনে সে ব্ল্যাক সনদ দিচ্ছে বলে জানা গেছে। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
এমনই এক ভুক্তভোগী নওয়া পাড়ার শংকরপাশা গ্রামের (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ব্যক্তিগত কারণে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই পরিষদের কার্যালয়ে যান ভুক্তভোগী একটি নাগরিক সনদপত্রের জন্য। এ সময় উপস্থিত সাবেক চেয়ারম্যান বাবুল আক্তার তাকে একটি ব্ল্যাংক সনদপত্র প্রদান করে। যেখানে তার কাছ থেকে নেওয়া হয় আর্থিক সহযোগিতা। যা আইন বহির্ভুত কর্মকাণ্ডের শামিল।
তাছাড়া সাবেক ওই চেয়ারম্যান এলাকার ক্ষমতার দাপট দেখিয়ে একইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় সে অর্থের বিনিময়ে ব্ল্যাংক সনদ বিক্রি করে থাকে বলে জানা গেছে। গত ৫ আগস্ট এর পর থেকে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যানের পূর্ববর্তী ক্ষমতার দাপট দেখিয়ে এহনো কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার এহনো কর্মকাণ্ডে স্থানীয় ইউনিয়ন বাসীরা ভয়ে মুখ খুলতে সাহস পায় না। বহুদিনের এ বিষয়টি বর্তমান চেয়ারম্যানের অসঙ্গতির বহিঃপ্রকাশ ছাড়া কিছু না বলে অনেকের অভিমত।
এ ব্যাপারে সাবেক ওই চেয়ারম্যানের কাছে জানতে চাইলে দাম্ভিকের সাথে বিষয়টি তিনি এড়িয়ে যান।
বর্তমান চেয়ারম্যান তবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থের বিনিময়ে ব্ল্যাংক সনদ প্রদানের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
বিষয়টি নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী ভূমি কমিশনার এবং ভারপ্রাপ্ত পৌর প্রশাসক আব্দুল্লাহ-আল-ফারুক এর সাথে কথা বলতে চাইলে মোবাইলে কথা বলা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.