পঞ্চগড়ের আটোয়ারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ আবু সাঈদ আটোয়ারী প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ পারভেজ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান।
এছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও দলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.