ব্রাহ্মণবাড়িয়ায় ২ চাউল ব্যবসায়িকে জরিমানা
মাহমুদুল হাসান
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী পৌর এলাকার আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক সরোয়ার আমিন, খাদ্য পরিদর্শক রামিম পাঠান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এস. এম. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযান কালে কয়েক ব্যবসায়িকে সর্তকও করা হয়।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদেরকে জানান, মজুদেও হিসাব না থাকায় ও ক্রয়মূলের রশিদ না থাকায় দুই চাউল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিপূর্বে কয়েকটি অবৈধ চালকলে অভিযান চালানো হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে টাস্কফোর্স। প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে অল্প জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মজুদ আইনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাহমুদুল হাসান
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
তারিখঃ-১৯-০৩-২০২৫ ইং
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.