ময়মনসিংহ জেলা ও মহানগর জাকের পার্টির উদ্যোগে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত
আব্দুল মান্নান খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা ও মহানগর জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা, মহানগর, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহরের টাউন হলস্হ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এ সাংঘঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ শামীম হায়দার।
ময়মনসিংহ জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর জাকের পার্টির সভাপতি মোঃ ইলিয়াস কাঞ্চন কামরুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় সাংগঠনিক সভায় জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.