বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো:আব্দুল রউফ, সহকারী কমিশনার( ভূমি) মো :বুলবুল , উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি মোঃনুরুল আলম,উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকার চলমান পরিস্থিতি তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।
বাউফল প্রতিনিধি :
০১৭২৫০৯৮৭৬৪
২৬/১১/২৬
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.