বোনারপাড়া রেলস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনে ৫০ স্থাপনা উচ্ছেদ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই এখন পর্যন্ত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। অভিযান পরিচালনায় রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন এবং প্রথম দিনেই এখন পর্যন্ত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মধ্য দিয়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.