পলাশবাড়ীতে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লীশ্রীর নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে পল্লীশ্রীর সংস্থার আয়োজনে নেটজ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ ও নাগরিক সেবাসমূহ নিয়ে আলোচনা করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে থানার পরিচিতি ও সেতুবন্ধ তৈরি এবং যৌথ পরিকল্পনায় সেবা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে উপজেলা পর্যায়ের অন্যতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ২৫ নভেম্বর বুধবার দুপুরে পলাশবাড়ী থানার সঙ্গে পল্লীশ্রীর উপজেলা ৮টি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নাগরিক সমাজ সংগঠনের এই সংলাপ সভা (ডায়ালগ মিটিং) অনুষ্ঠিত হয়।
সংলাপ সভায় বিট পুলিশিং সেবা,যেকোনো নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে থানার ভূমিকা, এফআইআর, মামলা ও অভিযোগসহ নাগরিক সেবা সম্বন্ধে বিস্তারিত ধারণা দেন এবং উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন ও সেকেন্ড অফিসার জুয়েল সরকার। এবং আলোচনা শেষে যৌথ পরিকল্পনার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পল্লীশ্রীর টেকনিক্যাল কো-অর্ডিনেটর (টিসি) মুক্তি বেগমের সঞ্চালনায় সংলাপ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর (পিসি) মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম সুজন,পল্লীশ্রীর নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি মাসুদ রানা, লাইজু, রশিদা, দীপা, আমিনুল, রাশেদা, ফরিদা,পূর্ণিমা, রওশনারা,শান্ত লাইলী, চম্পা,পারভেজ জিল্লু ফিল্ড ফ্যাসিলিটেটর শামিমা নাছরিন ও দিপ্তী রানী প্রমুখ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.