সিলেট বিভাগের ওসমানী নগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়া (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ নভেম্বর সকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জের রঙ্গাচর ইউনিয়নের চিনাউরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। বর্তমানে তিনি ওসমানীনগরের তেরহাতি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ফজরের আজানের পর বাড়ি থেকে বের হন সফর আলী।
সকাল ৮টার দিকে তার মেয়ে বাড়ির পেছনে একটি কাঁঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.