পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনা শুধু ব্যক্তির নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও উদ্বেগজনক।
তিনি আরও বলেন, যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
জনাব আশিক উদ্দিন চৌধুরী এ ধরনের ন্যক্কারজনক সহিংসতার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সকল রাজনৈতিক পক্ষকে শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.