গোবিন্দগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় জনকল্যাণ সংস্থা (জেকেএস)-এর প্রধান কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়ছার লিংকন এমপি।
উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেওয়ার সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন-"প্রান্তিক ও হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে ক্ষুদ্র পুঁজি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি।
একটি ছাগল একটি অসহায় পরিবারের জন্য টেকসই আয়ের উৎস হয়ে উঠতে পারে। সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এমন মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে। আমি আশা করি, উপকারভোগীরা এই ছাগলগুলো যত্নসহকারে লালনপালন করে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে তুলবেন।"
জনকল্যাণ সংস্থা (জেকেএস)-এর নির্বাহী পরিচালক আলতাব হোসেন পাতার সভাপতিত্বে এবং সংস্থাটির উপদেষ্টা এ এইচ এম সালেহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৷ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তামশিদ ইরাম খান, বিএনপির কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সভাপতি ফারুক কবির আহম্মদ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক পদমর্যাদা দপ্তরের দায়িত্বে সাজাদুর রহমান সাজ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহেদুল ইসলাম,রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, কামারদহ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রশিদুল ইসলাম এরোম, ও স্থানীয় সমাজসেবক সাহাবুল ইসলাম সাবু, প্রভাষক আসাদুজ্জামান রানা ও হারুন-রশিদ প্রমুখ।
এ সময় ছাগলপ্রাপ্ত উপকারভোগী সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.