ফার্মেসি সার্টিফিকেট কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে বগুড়াসহ সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করেন সাধারণ কেমিস্ট ও ঔষুধ ব্যবসায়ীরা।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও ঔষুধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিডিএস বগুড়া জেলা শাখার সভাপতি এ কে এম ফজলুর রহিম টিপু, সিনিয়র সহসভাপতি ইনছান আলী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাজেদুর রহমান স্বপন।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের পরিচালক জাহিদুর রহমান জাহিদ,মাসুদ রানা রাজু,মাসুদ রানা মাসুদ, শামসুর রহমান,মশিউর রহমান নয়ন,ফজলে রাব্বি জুয়েল,রোকনুজ্জামান বুলেট,শাফি মাহমুদ শাফি, রায়েনুল ইসলাম,পারভেজ,মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। দীর্ঘদিন ধরে এ কোর্স পরিচালনায় সমিতির ভূমিকা রয়েছে উল্লেখ করে তারা অবিলম্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
তারা আরও বলেন,ঔষুধ ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে এ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে পূর্বের মতো বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখা।
মানববন্ধন থেকে বক্তারা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন। অন্যথায় সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।ঔষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.