গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সহ-প্রচার সম্পাদক অনিক ফেরদৌস।
এছাড়াও জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্রকামী ও সচেতন জনগণ এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না।
বক্তারা, অবিলম্বে এই সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.