গাবতলীর সুখানপুকুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
মোঃ ইসমাঈল হোসেন বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর'২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সুখানপুকুর এলাকার ‘খোকা দই-মিষ্টি ঘর’-এর কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।কারখানাটির দই-মিষ্টি সংরক্ষণের স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের থাকার বিছানা ও মশারি টানানো অবস্থায় দেখা যায়।এ ছাড়া জিলাপি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায় এবং ব্যবহারের জন্য ১৫ কেজি হাইড্রোজ সংরক্ষণে রাখা হয়েছিল।পাশাপাশি দই-মিষ্টি উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াজউদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় জব্দ করা ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ছাড়া একই অভিযানে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকারবিরোধী অপরাধে একটি হোটেলকে ২ হাজার টাকা এবং একটি হার্ডওয়্যার দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.