গাইবান্ধার সাঘাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিন্টু নামের এক ব্যক্তিকে আটক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিন্টু নামের এক ব্যক্তিকে আটক করেছে । আটক ব্যাক্তি সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বলিয়ার বেড় গ্রামের মৃত্যু জবেদ আলীর ছেলে জুলহাস উদ্দীন পিন্টু(৫০)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের, এস আই জাকির হোসেনের নেতৃত্বে অভিযানে
বলিয়ার বেড় গ্রামের জাহিদ হাসানের ভাড়া নেওয়া পশ্চিম পাশের আবাদি জমিতে টিনের ঘরের ভেতরে বাঁশের মাচার উপর মাছের ফিডের বস্তার নিচে রাখা নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৫০ পিচ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জুলহাস উদ্দিন পিন্টুকে আটক করা হয়।তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.