কবুতর চোর সোহেল আর বেচে নেই..!
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ব্যুরো চিফ)
একটি কবুতর চুরির অভিযোগে মোঃ সোহেল রানা (২৬) যুবক কে পিটিয়ে হ’ত্যা করা হলো। তাহলে কি একটি জিবন এর মূল্য একটি কবুতরের সমমান..? হাজার কোটি টাকা লুট হয় একটি কলমের খুচায় তাদের সামনে কথা বলার মত লোক নেই অথচ সন্দেহের জেরে কোন এক মায়ের কোল খালি হয়ে গেল,নিভে গেল সংসারের আয়ের উৎস,অচল হয়ে গেল একটি পরিবার।
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে বরিশাল জেলার বাসিন্দা ও সোনারগাঁয়ের ভারগাঁও এলাকায় বাস করতো।
স্থানীয়রা জানান, রাতে মোহাম্মদ আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করে সোহেল। বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এখনো কোন প্রকার সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ভূক্তভুগির পরিবার। জন সম্মুখে নিভে গেল একটি জিবন অথচ কোন আসামি এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নি..! জনমনে প্রশ্ন প্রশাসন কি তাহলে অপরাধির থেকে ও দূর্বল..? একি অবন্নতি,না কি আছে কোন উপর মহল এর চাপ..?
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.