রামগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে ওমর হাসান হিমেল (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিমেল উপজেলার পূর্ব দরবেশপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, স্মার্ট একাডেমির ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রামগঞ্জ থানা পুলিশ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.