সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে গোবিন্দগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৫টায় পৌর শহরের পশ্চিম চারমাথায় দলীয় কার্যালয় থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান আকন্দ, সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন, সদস্য সচিব (ভারঃ) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আলম, পৌর ছাত্রদলের সভাপতি সৈয়দ আল-আমিন রনি, সাধারণ সম্পাদক মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক সজিব উদ্দিন, সদস্য সচিব নিবরাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক হাসান প্রমুখ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.