সাদুল্লাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শনিবার ( ১৪ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় সমিতির চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দীপান্বিতা দাস তুষি, বিশেষ অতিথি উপজেলা সদর বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, গাইবান্ধা জেলা তাতীদলের আহ্বায়ক ও সাদুল্লাপুর সরকারি কলেজের সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, সমিতির আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সমিতির মেডিকেল অফিসার ডাঃ শফিউল ইসলাম আকাশ, সমিতির আজীবন সদস্য সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক রত্মা রাণী সরকার, সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মওলানা ফজলুল কাফী মাসুম, জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন সমিতির কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রেজা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.