প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার মামলায় গাইবান্ধার কুপতলার তাহিদ হাজী গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের বহুমাত্রিক প্রতিবন্ধীকে (শারীরিক ও মানসিক) ধর্ষণ চেষ্টা মামলায় একই এলাকার নারী লোভী তাহিদ হাজীকে গ্রেফতার করেছে পুলিশ ।
১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানার এসআই রবিউল ইসলাম ধর্ষণ মামলার আসামি তাহিদ হাজীকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের নারী লোভী ও খারাপ প্রকৃতির তাহিদ হাজী গত ২৯ সেপ্টেম্বর একই এলাকার দুই সন্তানের জননী বহুমাত্রিক প্রতিবন্ধীকে (শারীরিক ও মানসিক) ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় প্রতিবন্ধীর স্বামী আশরাফুল ইসলাম সদর থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় জানা গেছে, তাহিদ হাজী একজন নারী লোভী ও খারাপ প্রকৃতির। সে এলাকায় দীর্ঘদিন ধরে যুবতী মেয়েদেরসহ আশরাফুল ইসলামের বহুমাত্রিক প্রতিবন্ধী স্ত্রীকে নানা প্রলোভন দিয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গির মাধ্যমে উত্যক্ত করে আসছিল। গত ২৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্রতিবন্ধী নারী পার্শ্ববর্তী তাহিদ হাজীর নার্সারীতে শুকনা পাতা কুড়াতে যায়। এসময় তাহিদ হাজী প্রতিবন্ধীকে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে পেছন থেকে তাকে জোর পূর্বক জাপটাইয়া ধরে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাতাহাতি করে যৌনকামনা চরিতার্থ করার চেষ্টা করে। এসময় প্রতিবন্ধী নারী ধস্তাধস্তির একপর্যায়ে দৌড় দিয়ে নিজেকে পালিয়ে রক্ষা পায়। পরে বাড়িতে এসে প্রতিবন্ধী তার স্বামী আশরাফুল ইসলাম ও বাড়ির আশেপাশের লোকজনদেরকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওইদিনই প্রতিবন্ধীর স্বামী সদর থানায় মামলা দায়ের করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.