বাউফলে পোনাহুরা ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশ থেকে অ'জ্ঞাত ব্যক্তির বি'ছি'ন্ন এক হাত ও বস্তাব'ন্দি অবস্থায় দুই পা উ'দ্ধা'র :
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরীর বাহেরচরের মেইন সড়কের পাশ থেকে অ'জ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির বি'চ্ছি'ন্ন হাত ও দুই পা স্থানীয়দের দেখানো মতে উ'দ্ধা'র করেছে বাউফল থানা পুলিশ।
বৃহস্পতিবার ১২/১১/২০২৬ দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের মাদ্রাসা এলাকা থেকে উ'দ্ধা'র করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশে কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বি'চ্ছি'ন্ন বাম হাত ও অদূরে বস্তাব'ন্দি অবস্থায় দুই পা উ'দ্ধা'র করে।
স্থানীয় পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ শুনতে পাই মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি কা'টা হাত ও দুই পা পড়ে আছে। এমন দৃশ্য দেখে এলাকার মানুষের মধ্যে আ'ত'ঙ্ক ছ'ড়িয়ে পড়েছে। কীভাবে একটি মানুষের হাত ও দুই পা এভাবে বি'চ্ছি'ন্ন হলো, তা নিয়ে আমরা সবাই চিন্তিত। প্রশাসনের কাছে দা'বি জানাই, দ্রুত র'হস্য উদঘাটন করে প্রকৃত সত্য বের করা হোক।
এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে হাত ও দুই পা উ'দ্ধা'র করা হয়েছে। হাত ও পায়ে এরই মধ্যে প'চন ধরেছে। তবে এটি কার হাত-পা বা কীভাবে এখানে এলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন, ম'র'দে'হে'র বাকি অংশ বা পরিচয় শনাক্তকরণের জো'রালো চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উ'দ্ধা'র করা হাতটির ফরেনসিক বা অন্য পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। (১২/১১/২০২৬)
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.