বগুড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
“খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(১২ নভেম্বর'২৬) বগুড়ায় পালিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শহীদ খোকন পার্কে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।এরপর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে নেতৃত্ব দেন সুজন বগুড়া জেলা কমিটির সম্পাদক তুহিন।
র্যালিতে সুজন বগুড়া জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ,নাগরিক সমাজের প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, আইনজীবী,নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সুশাসন,মানবিক সমাজ ও জনকল্যাণমুখী রাজনীতির দাবি জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বক্তব্যে সুজন জানায়,সাম্প্রতিককালে খুন,ধর্ষণ,নির্যাতন, নিপীড়ন,সহিংসতা,দুর্নীতি ও দুর্বৃত্তায়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।মাঝে মাঝেই মরদেহ উদ্ধারের ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।ধর্ম অবমাননার অভিযোগে হামলা,ভাঙচুর,হত্যা ও নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র,গানের আসর,খেলা,নৌকা বাইচসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে। এমন বাংলাদেশ কেউ চায়নি।
বক্তব্যে আরও বলা হয়,মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক,শোষণমুক্ত ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা হয়েছিল। স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে।দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতি এখন ক্ষয়িষ্ণু।দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে।ধনী-দরিদ্রের বৈষম্যও দিন দিন বাড়ছে।
সুজন মনে করে,গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব রাজনীতিবিদদের।নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই দায়িত্ব তাঁদের উপর বর্তায়। তাঁদের মাধ্যমেই দেশে প্রতিষ্ঠিত হতে পারে গণতন্ত্র,উন্নয়ন ও সুশাসন।সুশাসনের মূল কথা আইনের শাসন। আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ,সর্বস্তরে গণতন্ত্র ও জনঅংশগ্রহণ,স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকার সংরক্ষণ,শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ,সম্পদের সুষম বণ্টন,স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ সময় বক্তারা বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ব্যাপক জনসমর্থন নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।মানুষ অতীতের মতো কর্তৃত্ববাদী শাসনের কোনো ছায়া দেখতে চায় না।মানুষ চায় সহিংসতামুক্ত,সাম্প্রদায়িকতামুক্ত মানবিক সমাজ ও জনকল্যাণমুখী রাজনীতি।ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানিক,সংবিধিবদ্ধ,জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, শক্তিশালী ও দল-নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।সকলের সম্মিলিত প্রয়াসেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.