বগুড়ায় মহাসড়কে বস্তার ভ্যানে অগ্নিসংযোগ
মো:এরশাদ হোসেন ক্রাইম রিপোর্টার বগুড়া জেলা:
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ একদল পিকেটার মহাসড়কের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে মহাসড়কের ওপর একটি ভ্যানে রাখা বস্তা ও চটে আগুন ধরিয়ে দেয়। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে একটি ভ্যানের ওপর রাখা বস্তা ও চটে আগুন দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, শেরপুর থানা-পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং গুরুত্বের সঙ্গে বিষয় টি খতিয়ে দেখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কেও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.