বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি ,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘটের পোস্টার লাগানোর অভিযোগে সমির উদ্দীন স্মৃতি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হাসান । নিষিদ্ধ ছাত্রলীগের আরিফ হাসানকে আটক করেছেন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক আরিফ হাসান ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলীর ভাষ্য অনুযায়ী, সকালে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর পর বাইরে থেকে ছবি তুলছিলেন ছাত্রলীগের আরিফ হাসান । এ সময় বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকা ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইলিয়াস আলী বলেন, এ উপজেলায় ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে তাঁরা মাঠে সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.