বাউফলে ফেইসবুকে সাংবাদিকের স্ত্রীকে নিয়ে মানহানি পোস্ট, করায় সাইবার ট্রাইব্যুনালে মা'মলা:
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অ'শা'লীন ও মা'নহা'নিকর বক্তব্য প্রচারের অ'ভিযোগে '‘খবর আছে'’ নামের একটি ফেসবুক আইডির বি'রুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মা'মলা দায়ের করা হয়েছে।
অ'ভিযোগটি আমলে নিয়ে মা'মলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সিরাজুল ইসলাম কে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মা'মলাটি দায়ের করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মা'মলা নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।
মা'মলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ‘'খবর আছে'’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বি'রুদ্ধে অ'শালীন ও মা'নহা'নিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষু'ণ্ন হয়েছে বলে মা'মলায় উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কে.এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহা'নি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অ'পরাধের বি'রুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। আদালত অ'ভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মা'মলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মা'মলার বাদী কামরুজ্জামান বাচ্চু বলেন, এ মামলার মাধ্যমে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক কিংবা সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য বা লেখা প্রকাশ করতে না পারে, সে জন্যই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘'খবর আছে'’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আ'পত্তিকর ও মা'নহা'নিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও।
এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বাউফলে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সব সময় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মা'নহা'নিকর তথ্য ও ছবি প্রচার এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত দুঃ'খজনক। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করতে পারে বলে তিনি আ'শঙ্কা প্রকাশ করেন।
বাউফল প্রতিনিধি
১০/১১/২০২৬
০১৭২৫০৯৮৭৬৪
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.