সাতক্ষীরা সীমান্তে ৮ লক্ষ ৬৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
মোঃ আজগর আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ।
রবিবার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানের মধ্যে পদ্মশাখরা বিওপি থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করা হয়। কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। মাদরা বিওপির অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির অভিযানে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ ছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল হাড়দ্দহা এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ আটক করে।বিজিবির হিসাব অনুযায়ী, পাঁচটি পৃথক অভিযানে সর্বমোট ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের বিকাশে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.