বিপ্লব ও সংহতি দিবসে গাইবান্ধায় বৃক্ষরোপণ, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পোনা মাছ অবমুক্তকরণ শেষে প্রতিমন্ত্রী জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুন।
এর আগে দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমেদ।
জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকা ও সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস. এম. শাওন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.