গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ৬ সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকাল ৯টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালী ব্রীজ সংলগ্ন পুর্ব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
অভিযান সূত্রে জানা গেছে, বালু সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা নতুন স্পট হিসেবে বেছে নিয়ে কাটাখালী ব্রীজ সংলগ্ন পুর্ব পাশ্বেএলাকায় করতোয়া নদীর ভূগর্ভস্থ বালু উত্তোলনের জন্য সিক্স সিলিন্ডার মেশিন বসানোর কাজ চলমান রাখে। গোপন খবরে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে বালু দস্যুরা পালিয়ে গেলেও সিক্স সিলিন্ডার মেশিনটি হাতুড়ি দিয়ে আঘাতের মাধ্যমে ভেঙ্গে ধ্বংস করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.