প্রধানমন্ত্রীর বাগেরহাট ও খুলনা আগমন উপলক্ষে
মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ দিনের মধ্যে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় বার বাগেরহাট ও খুলনা আগমনকে ঘিরে এই দুই জেলায় বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। গত দুইদিন ধরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে। প্রধানমন্ত্রীকে দেখতে হাজার হাজার নেতাকর্মী সমর্থক মহাসড়কের দুপাশে অবস্থান নেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
আজ বাগেরহাট ও খুলনায় প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় হেলিকপ্টারে মোংলা বন্দরে এসে এইভেস্ট বাংলাদেশ ও চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান। এরপর একই স্থানে চীনের অর্থায়ানে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কন্টেইনার জেটিসহ সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী সড়ক পথে মোংলা থেকে বাগেরহাটে খানজাহান (রহ) মাজার শরীফ পৌঁছাবেন। খানজাহান (রহ) মাজার শরীফ জিয়ারত শেষে সড়ক পথে খুলনা পৌঁছে বিকালে খুলনা ষ্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি জানান, বিএনপি এক বছরও হয়নি ক্ষমতায় এসেছে। এরমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ অক্টোবর সুন্দরবন, বাগেরহাটের মোংলা বন্দও ও খুলনার ডাকোপ পরিদর্শন করে গেছেন। তিনি ১৫ দিনের মধ্যে আবারো বাগেরহাট ও খুলনায় সরকারি সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রঅ মোংলা থেকে বাগেরহাটসদও ও খুলানায় সড়ক পথে যাবেন। সেসময়ে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ মহাসড়কের পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। খানজাহান আলী বিমান বন্দর, বাগেরহাটে মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন এই প্রত্যাশা করি।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ জানান, প্রধানমন্ত্রীর বাগেরহাটে আগমনকে সামনে রেখে গত তিনদিন ধরে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন বাগেরহাট শহর ও হযরত খানজাহানের মাজার মোড়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে বাগেরহাট ও খুলনায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত ও আনন্দিত। দলের হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার) বাগেরহাট সফর করবেন। সকালে মোংলা বন্দরে অনুষ্ঠান শেষে দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফ পরিদর্শন ও দোয়া করবেন। এরপর তিনি খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন। তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সড়কগুলো সংষ্কার করে শোভাবর্ধন করা হয়েছে। তার এই সফর সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। ##
বাগেরহাট
০৪. ১১. ২০২৬
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.