নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উজ্জীবিত , দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ব্যুরো চিফ)
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ অক্টোবর), নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ আইনজীবী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতা অ্যাডভোকেট আনোয়ার প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের বিভিন্ন স্তরের আইনজীবী নেতৃবৃন্দ ও বিজ্ঞ সদস্যগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনজীবীদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিগত ৩৫ বছর ধরে গৌরবময় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের আমলে আইনজীবীদের ওপর নেমে আসা নানা জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ফোরামের নেতা-কর্মীরা রাজপথে ও আদালতে বুক চিতিয়ে লড়াই করেছেন। বক্তারা আগামী দিনেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.