দশমিনায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে না খেয়ে অনাহারে ৩২ ঘণ্টা ধরে অনশন করছেন তরুণী।
পটুয়াখালীর জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার কাউনিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক তরুণী না খেয়ে অনাহারে স্বামীর বাড়িতে টানা ৩২ ঘণ্টা ধরে অনশন করছেন।
তরুণীর দাবি, সে বৈধ স্ত্রী, তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে সংসারে তুলে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না বলে জানিয়েছেন।
দীর্ঘ সময় না খেয়ে অবস্থান করায় তরুণীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
লিমার অভিযোগ, তামিমের মামা গতকাল রাতে তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে দেন। আজ আবারও তামিমের বাড়ির সামনে অবস্থান করছেন।
বিষয়টি জানতে তামিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
স্থানীয় সূত্রে জানা যায় ছেলের নাম মোঃ তামিম বাবা মোঃ শহিদ আলম , বাড়ি দশমিনা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাউনিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
ঐ মেয়ের ঠিকানা হলো মোসা:লিমা পিতা মোঃ আবুল কাশেম সিকদার, একই উপজেলার ৭ নং ওয়ার্ডের শইয্যাপুর গ্রামের বাসিন্দা, উপজেলা দশমিনা জেলা পটুয়াখালী।
এ অবস্থায় বিষয়টি আর দীর্ঘায়িত না করে উভয় পক্ষের বক্তব্য শুনে এবং আইনগত দিক বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্যোগে একটি সুন্দর, ন্যায়সংগত ও শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।
লিমা বেগমের ভালোবাসা ও দুই বছরের সংসার বিচ্ছেদের কারণ ক্ষমতার পাওয়ার এবং ২ লাখ টাকায় সমঝোতার চেষ্টা ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘কেউ মেয়েটিকে ছেলের ঘর থেকে বের করে দেওয়ার দায়িত্ব নিয়েছে, আবার কেউ তাঁকে ওই ঘরে রাখার দায়িত্ব নিয়েছে। এই দায়িত্বের মধ্যে আমি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দেখব।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.