তালুক কানুপুরে আবারও ফিরোজ কবির প্রধানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান জনগণ
মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭ নম্বর তালুক কানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজ কবির প্রধানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা দিয়েছে।
স্থানীয়দের অনেকেই তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন ফিরোজ কবির প্রধান। তিনি চারবারের নির্বাচিত ইউপি সদস্য এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব ও অভিজ্ঞতার কারণে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফিরোজ কবির প্রধান সবসময় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং তা সমাধানে ভূমিকা রাখার কারণে তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজ কবির প্রধান বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তালুক কানুপুর ইউনিয়নকে আরও উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্ব দিতে চান।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
ভবিষ্যতেও দল-মত ও শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করে যেতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব, চারবারের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকায় ফিরোজ কবির প্রধানের প্রতি অনেকের আস্থা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নির্বাচিত হলে তালুক কানুপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালুক কানুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফিরোজ কবির প্রধানকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশার কথা শোনা যাচ্ছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজ কবির প্রধান ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছে
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.