গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য, "হাত ধোয়ার নায়ক হোন”
দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার বেলা দশ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।
প্রদক্ষিন শেষে পুনোরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই হাত ধোয়া প্রদশর্নী ও অনুশীলনের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা। আমরা যদি আমাদের পাঠ্যবইয়ের শিক্ষা অনুযায়ী নিয়মিত হাত ধোয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে পারি, তবে অনেক মারাত্মক রোগ-জীবাণু থেকে নিজেদের রক্ষা করতে পারব।
তিনি আরো বলেন, পরিবেশসচেতনতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে আমাদের একটি সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত জীবন উপহার দিতে। হাত ধোয়া কর্মসুচিতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বেসরকারি সংস্থা, সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.