গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন একটি তালাবদ্ধ ঘর থেকে মোট ১৬ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পর থেকে গাঁজা চাষী আলম মিয়া (৫৫) পলাতক রয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক আলম মিয়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত কিনা আকন্দের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, আলম মিয়ার জমিতে নির্মাণাধীন একটি তালাবদ্ধ ঘরের ভেতরে গাঁজার গাছ চাষ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) থানার এসআই ওবায়দুল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে চারটি গাঁজার গাছ উদ্ধার করে সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। পরে পরিমাপ করে দেখা যায়, গাছগুলোর ডালপালাসহ ওজন ১৬ কেজি। অভিযানের খবর পেয়ে আলম মিয়া পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নির্মাণাধীন ঘর থেকে চারটি গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় পলাতক আলম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.