সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
মো: আব্দুর রব : সিলেট নিজস্ব বিভাগীয় প্রতিনিধি
সিলেট বিভাগে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন।
দুই শিশুর মৃত্যুর পর সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২।
অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া শিশুরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। তাদের একজনের বয়স ৩ মাস, অন্যজনের ১০ মাস।
শিশু দুটি সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে প্রতিবেদনে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । তাদের মৃত্যু এখনো সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
সূত্রের জানা যায় মৃত্যুসংক্রান্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৯২ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যু ১০ জনের। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২০২।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৭৯ জন এবং নিশ্চিত মৃত্যু ৪ জন। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২৮ ও ৪, মৌলভীবাজারে ১৫ ও ১ এবং সুনামগঞ্জে ৭০ ও ১ জন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৮ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলা আক্রান্ত দুইজনও রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন।
এর মধ্যে সিলেটের শহীদশামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন,
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন,
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৬৮ জন।
।এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন,
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, পার্কভিউ হাসপাতালে ২০ জন,
সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রোগী রয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.