গাইবান্ধায় ঘাঘট নদীতে নিখোঁজের দুদিন পর ইন্জিনিযার নিয়ন হুদা'র মরদেহ উদ্ধার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধারের খবরে নদী পারে উপস্থিত স্থানীয়দের চোখে পানি ও স্বজন হারানো শোকের এক হৃদয় বিদারক দৃশ্য উপনিত হয় ঘাঘট নদীর দুপার। গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইন্জিনিয়ার নিয়ন হুদা (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দীর্ঘ চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন হুদা। এরপর থেকে তাঁর সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়। দুই দিন পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.