গাইবান্ধার ফুলছড়িতে মা ইলিশ রক্ষায় অভিযান, দুই জেলের কারাদণ্ড
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। এ সময় মা ইলিশ ও মাছ ধরার জাল জব্দ করা হয়। পাশাপাশি দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের মোঃ আব্দুর রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাব্বির আহমেদ।
অভিযানকালে আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে আটক করা হয় গাইবান্ধা সদর উপজেলার মোঃ হাসেম আলী (৩৫) ও ফুলছড়ি উপজেলার মোঃ আব্দুস সুবাহান (৪৫)-কে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদের নির্দেশনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুই জেলেকে প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে যমুনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
মা ইলিশ রক্ষায় সচেতন হোন, আইন মেনে চলুন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.