গাইবান্ধার বল্লমঝাড়ে ডিবি পুলিশের অভিযান, ৪০ পিস ইয়াবাসহ মাসুদ গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেংগরজানী গ্রামে অভিযান চালায়।
এ সময় ওই গ্রামের মাসুদ মিয়ার টিনশেড বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর পরিহিত নীল রঙের লুঙ্গির ডান কোচর থেকে নীল রঙের জিপারে রাখা হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মিয়া ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩৬, তারিখ ২০ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.