
সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি
আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
সোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
সুন্দরবন থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে কোস্টগার্ড। বুধবার (৭ অক্টোরবর) রাত ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন বন থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানিক উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহীন বনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্টগার্ডের। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৬টি একনলা বন্দুক, ৩ টি এয়ারগান, ১ টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডর সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যে ভিত্তিতে একটি বনদস্যুদল ডাকাতির উদ্দেশে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শ্যালার চর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থানের খবর জানতে পারে কোস্টগার্ড। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে মোংলা কোস্টগার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে র্যাখা এসব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। বনদস্যুরা পালিয়ে যাওয়ায় রাতের আধাঁরে কাউকে আটক বা তারা কোন বাহিনীর সদস্য তাও সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। ##
Leave a Reply